মহেশপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত

মহেশপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৩:১০

মাইক্রোবাসের ধাক্কায় গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় দু’জন নিহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।

জানা গেছে, পলাশবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান মহেশপুর এলাকায় পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রবাস সামনে থেকে এটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা এক শিশুসহ দু’জন নিহত হন। আহত হন আরও একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন, পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading