ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রম শুরু

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ; সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১১:৪০

ঝিনাইদহে এখন থেকে ক্ষতিগ্রস্থ ও হয়রানীর শিকার হওয়া মানুষগুলোকে থানা পর্যন্ত যেতে হবে না। সেবা পৌঁছে দিতে পুলিশই এখন মানুষের অভিযোগ শুনে আইনী ব্যবস্থা গ্রহন করবেন। এজন্য সারা জেলায় ৮৫টি পুলিশিং বিট স্থাপন করা হয়েছে।

“মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগান নিয়ে সেই কাঙ্খিত বিট পুলিশ কার্যক্রম শুরু করলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
রবিবার (২৬ ‍জুলাই) সকালে শহরের ব্যপারীপাড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে সারাদেশে করোনায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, জেলার ৬টি উপজেলায় মোট ৮৫টি বিট পুলিশিং কার্যালয় খোলা হবে। পুলিশী সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রতিটি বিট পুলিশিং অফিসে একজন এস আই, একজন এএসআই ও তিনজন করে কনস্টেবল খাকবে। তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহন করবে। তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading