আয়া সোফিয়াতেই থাকবে রাজকীয় বিড়াল ‘গ্লি’

আয়া সোফিয়াতেই থাকবে রাজকীয় বিড়াল ‘গ্লি’

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১১:২৫

ইস্তানবুলের সোফিয়ার বিড়াল গ্লি খুব বিখ্যাত৷ কিন্তু সম্প্রতি এই ঐতিহাসিক স্থাপনাটিকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তের পর অনেকেই ভাবছিলেন গ্লির ভাগ্যে কী ঘটবে৷ স্থানীয় পত্র-পত্রিকা ও সামাজিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছিল৷

তবে এবার জানা গেল ইস্তানবুলের আয়া সোফিয়া মসজিদে রুপান্তরিত হলেও গ্লি নামের বিড়ালটিকে বের করে দেয়া হবে না৷ সে থাকবে সেখানেই৷ ইনস্টাগ্রামে গ্লির হাজারো ফলোয়ার আছেন৷ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার ভক্ত৷ খবর রয়টার্সের৷

আয়া সোফিয়া মিউজিয়াম থাকার সময় ধুসর রঙের শরীর ও সবুজ জ্বলজ্বলে চোখের গ্লি অনেক দর্শনার্থীর প্রিয় হয়ে ওঠে৷ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে এক সফরে গ্লির সঙ্গে ছবি তোলেন৷ বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বলছে, বিড়ালটি এখানেই থাকবে৷

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন রয়টার্সকে বলেন যে, গ্লিসহ যেসব বিড়াল এ জায়গাটিতে আছে, তারা এখানেই থাকবে৷

তিনি বলেন, ‘এই বিড়ালটি অনেক বিখ্যাত হয়ে গেছে এবং আরো বিড়াল আছে যেগুলো এতটা বিখ্যাত নয়৷ এই বিড়ালটি তো থাকছেই, অন্য বিড়ালগুলোও আমাদের মসজিদে থাকতে পারবে’৷

উমুত বাহচেচির কাছে এটি সুখবর হয়ে এসেছে, যিনি চার বছর ধরে গ্লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালাচ্ছেন৷ চার বছর আগে তিনি এটি শুরু করেন এবং এখন এর ৪৮ হাজার ফলোয়ার৷ এই অ্যাকাউন্টটি বিড়ালটির ছবিতে ভরা৷ এমনকি দর্শনার্থীরাও তাদের তোলা ছবি ট্যাগ করেছেন৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading