নমুনা পরীক্ষা ১২৮৫৯: নতুন শনাক্ত ২৭৭২, মৃত্যু ৩৭, সুস্থ ১৮০১ জন

নমুনা পরীক্ষা ১২৮৫৯: নতুন শনাক্ত ২৭৭২, মৃত্যু ৩৭, সুস্থ ১৮০১ জন
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৩৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ঘণ্টায় দেশে ১২৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading