কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির সভা আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
কোম্পানিটি আগের প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০) শেয়ার প্রতি আয় করেছিল ৩৫ পয়সা।

