ঈদযাত্রা নির্বিঘ্ন করার নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করার নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৬:০৫

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী ফ্লাইওভারসহ মহাসড়কে চলমান অন্যান্য উন্নয়নকাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দেন। সোমবার (২৭ জুলাই) নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ নির্দেশনা দেন। ঈদকে সামনে রেখে এদিন তিনি গাজীপুরের সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে মত বিনিময় করেন।

ওবায়দুল কাদের বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর-চন্দ্রা,ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ রাখতে হবে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। ঈদের আগের দুই দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজিএমইএ এর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা নিশ্চিত করারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এটা সার্বক্ষণিক মনিটরিং করছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading