গাইবান্ধায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, ৫ ‘ধর্ষক’ গ্রেপ্তার

গাইবান্ধায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, ৫ ‘ধর্ষক’ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৫৫

গাইবান্ধা প্রতিনিধি: প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে ছিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার দশম শ্রেণির এক ছাত্রী। গত রবিবার (২৭ জুলাই) তারা অজানার উদ্দেশ্যে বের হয়ে রাত সাড়ে ১২টায় উপজেলার নাওডাংগা এলাকায় পৌঁছায়। এর পর গণধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় রবিবার রাতেই থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ধর্ষক ৬ তরুণকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সম্ভম হয়।

ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মোঃ এনামুল হক (৩০), পিতা মৃত নীল মাহমুদ; রেজাউল (৩২), পিতা মোঃ আজিম উদ্দিন; মোঃ ধলু (২৭), পিতা মোঃ ভোলা; মোঃ সুমন মিয়া (২৩), পিতা এজদুর সকলের এবং মোঃ সাদ্দাম ও সুজন কাজী (২৮), পিতা কাজী শাহারুল।

সোমবার (২৭ জুলাই) মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ আরও জানায়, নাওভাংগায় প্রেমিক যুগল পৌঁছালে স্থায়ী রাখাল বুরুজ কাজীর খপ্পরে পরে। সেখানে আসামিরা প্রেমিকের নিকট হতে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে আসামি ধলুর বাড়িতে নিয়ে যায় এবং আসামিরা স্কুলছাত্রীকে রাত ১টা থেকে ২টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পর তারা রাত সোয়া ৩টায় ছাড়া পেয়ে প্রেমিক যুগল গোবিন্দগঞ্জ থানায় পৌঁছে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে এসআই মামুনের নেতৃত্ব একটি টিম ভিকটিম দ্বয়কে নিয়ে আসামি ধলুর বাড়ি সনাক্ত পূর্বক ধর্ষক সাদ্দামকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, বাকি ৪ ধর্ষককে ভোর পর্যন্ত অভিযানে চালিয়ে পর্যায়ক্রমে আটক করা হয়।

এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, জুডিশিয়াল জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading