‘শীর্ষ সন্ত্রাসীর নামে’ চাঁদা দাবি, পুলিশের সতর্ক বার্তা

‘শীর্ষ সন্ত্রাসীর নামে’ চাঁদা দাবি, পুলিশের সতর্ক বার্তা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৯:১৫

‘হঠাৎ অপরিচিত নম্বর থেকে কল আসবে। খুব ভারি ও কর্কশ কন্ঠে পরিচয় দিবে যে, সে অমুক ভাইয়ের (শীর্ষ সন্ত্রাসী) লোক। আপনার পরিবারের সদস্যদের বিস্তারিত বিবরণ দিবে। পরিবারের কে কী করে, কখন বাসা থেকে বের হয়, কোন পথে যাওয়া-আসা করে ইত্যাদি গরগর করে বলবে। তারপর ভাইয়ের (শীর্ষ সন্ত্রাসী) নামে বা ভাইয়ের কেস চালানোর খরচ বাবদ বা ভাইয়ের ছেলে-পেলেদের হাত খরচের জন্য চাঁদা দাবি করবে। না দিলে পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাবে বা পথে ঘাটে ক্ষতি করবে মর্মে হুমকি প্রদান করবে।’ এসব কথা বলা হয়েছে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশে পুলিশের ফেইসবুক ভেরিফায়েড পেইজে প্রকাশিত এক সতর্ক বার্তায় আরও বলা হয়, ‘সাধারণত আপনার এলাকার বখাটে ছেলেরা এ ধরণের কল করে থাকবে। তারা প্রথমে এলাকার সহজ সরল ও নিরীহ প্রকৃতির কাউকে টার্গেট করবে। পরবর্তিতে টার্গেটের পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। তারপর কল করে কোনো শীর্ষ সন্ত্রাসীর নামে টার্গেটের নিকট চাঁদা দাবি করবে।’

সতর্ক বার্তায় পুলিশ বলছে, ‘এ ধরণের কলে বিচলিত না হয়ে কলটি কেটে দিন এবং পরবর্তীতে ঐ নম্বর থেকে আবারও কল আসলে কল রিসিভ করা থেকে বিরত থাকুন।’

পাশাপাশি এ ধরণের কল পেলে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করারও পরামর্শ দেয়া হয়েছে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading