ফেনীতে হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান, জরিমানা আদায়

ফেনীতে হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান, জরিমানা আদায়

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৪৫

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২টি বেসরকারি হাসপাতাল ও ৩টি ফার্মেসি কর্তৃপক্ষকে ১ লাখ ৬২ টাকা জরিমানা করা হয়েছে। জেলা শহর ও সদরের বালিগাঁও ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।

বেসরকারি হাসপাতাল ফেনী রয়েল ও বেসকারি ফেনী জেনারেল হাসপাতালে গতকাল রবিবার (২৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন অভিযান চালান। এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম চিশতিয়া। অনিয়ম ও দুর্নীতির দায়ে রয়েল হাসপাতালকে ১ লাখ টাকা এবং বেসকারি ফেনী জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রয়েল হাসপাতালে ১০ শয্যার অনুমোদন থাকলেও তারা ২৫ শয্যা চালু করেছে। তাই অতিরিক্ত শয্যাগুলো সিলগালা করা হয়েছে। এছাড়া ফেনী জেনারেল হাসপাতালে ১০ বেডের অনুমোদন নিয়ে ১৩ বেড চালু করেছে। উভয় হাসপাতালের অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ রুম ও প্যাথলজি ল্যাবের অবস্থাও শোচনীয়। এদের কোনওটিরই প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই।

এন এম আবদুল্লাহ আল মামুন জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ ধারার অপরাধে ১৩ (২) ধারায় ভিন্ন ভিন্ন অপরাধে হাসপাতাল দুইটিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবির হাট ও ধোনাসাহাদ্দা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা। অভিযানে তিনি ৩টি ফার্মেসির মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আফতাব বিবির হাটে ফারুক মেডিকেল হলের ১০ হাজার, রাজ্জাক মেডিসিন কর্নারের ৭ হাজার টাকা এবং ধোনসাহাদ্দা বাজারের চৌধুরী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এসময় বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading