ইমরানের সঙ্গে সুমনা গাইলেন ‘রাখিস আমার হাতটা ধরে’

ইমরানের সঙ্গে সুমনা গাইলেন ‘রাখিস আমার হাতটা ধরে’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৫:১০

২০১৭ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সুমনা এবার গান গাইলেন হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সংগীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান মাহমুদুল নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। যেকোনো উৎসবে তার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নিয়মিতই। সাথে থাকে একাধিক চমক। তার সঙ্গে অনেক নতুন গায়িকারাই গান করে আলোচনায় এসেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সুমনা।

তারা দুজনে গেয়েছেন ‘রাখিস আমার হাতটা ধরে’ শিরোনামের গান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজনের কাজটি করেছেন ইমরান নিজেই। তৈরি হয়েছে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে ইমরান জানান, ‘আমার বিশ্বাস এবারের ঈদের অন্যতম সুন্দর একটি রোমান্টিক গান হতে চলেছে ‘রাখিস আমার হাতটা ধরে’। সুমনার কণ্ঠ পরিক্ষীত। দারুণ গান গায় ও। যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’

২৯ জুলাই, বুধবার ধ্রুব মিউজিক স্টেশন-এর ইউটিউব চ্যানেলে ‘রাখিস আমার হাতটা ধরে’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে বলে জানা গেছে। এছাড়া জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপেও গানটি শুনতে পাওয়া যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading