সবাইকে ধন্যবাদ: সজীব ওয়াজেদ জয়
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৫০
বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন ছিল ২৭ জুলাই, সোমবার। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার জয়ের জন্মদিনে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে সবাইকে ধন্যবাদ দিয়েছেন লাখ লাখ তরুণের ‘আইকোন’ সজীব ওয়াজেদ জয়।
সোশ্যাল মিডিয়া ফেইসবুকে তার ফেরিফায়েড পেইজে এক পোস্টে তিনি এই ধন্যবাদ দেন বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ জুলাই) সকালে। এতে তিনি লিখেছেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আমার বয়স লুকানোর কোনো উপায় নেই। কারণ বাংলাদেশ আর আমার বয়স একই!’

