জঙ্গিদের বড় হামলার সামর্থ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের বড় হামলার সামর্থ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ২০:০০

কোরবানির ঈদ ঘিরে জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ সতর্ক হয়ে উঠলেও বড় ধরনের হামলার আশঙ্কা নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ঈদের তিন দিন আগে মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সব সময়ই বলেছি, জঙ্গি আমরা কন্ট্রোলে এনেছি। কিন্তু একদম সমূলে উৎপাটন করতে পারিনি। ছোট ছোট ‘স্লিপিং সেল’ এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে রয়েছে। সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। আমি মনে করি তাদের (জঙ্গি) সেই সক্ষমতা, দক্ষতা নেই। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝাবার জন্য কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে।

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা হয়েছিল ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে। ওই হামলার কয়েকদিন পরই ৭ জুলাই শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিনেতাদের প্রায় সবাই ধরা পড়েন কিংবা মারা পড়েন। তাতেই জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি।

তিনি বলেন, জঙ্গিদের উত্থানের একটা প্রচেষ্টা ছিল। দেশের অনেক জায়গায় জঙ্গির আবির্ভাব হয়েছিল। দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো, অকার্যকর বানানোর একটা প্রচেষ্টা ছিল। নিরাপত্তা বাহিনী- পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবেলা ও অত্যন্ত ‘প্রফেশনালি হ্যান্ডেল’ করেছে। আজকে সেজন্য জঙ্গি বলুন, সন্ত্রাস বলুন- এগুলো থেকে দেশ রেহাই পেয়েছে।

কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটসের (আইএস) পতন ঘটার পর বিশ্বেই জঙ্গি তৎপরতা অনেকটাই কমে আসে। তবে এর মধ্যেই বাংলাদেশে দুই-একটি বোমা বিস্ফোরণ কিংবা পেতে রাখার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা জানায় পুলিশ। এবার কোরবানির ঈদ ও অগাস্ট মাস সামনে রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা যেটা শুনেছেন, মাঝে মাঝে গোয়েন্দারা জানাচ্ছে। সেজন্য নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো করছে। পুলিশ, র‌্যাব সতর্ক অবস্থায় রয়েছে। সব সময় তারা (জঙ্গি) চিন্তা করে ধর্মীয় অনুষ্ঠানে কিছু করবে, সেখানেও আমাদের নজর রয়েছে।

এর আগে এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাবেক আইজিপি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌজন্য সাক্ষাৎ করেন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading