পঞ্চগড়ের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

পঞ্চগড়ের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৪০

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জেলা প্রশাসকের করোনা পজিটিভ ফলাফল এসেছে বলে নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে জেলা প্রশাসকসহ নতুন করে ১৪ জনের করোনা পজিটিভ ফলাফল আসে।

এছাড়া জেলায় এখন পর্যন্ত মোট ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, করোনা পজিটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন। সূত্র -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading