বিশ্বের শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা’ নয়: আরাঘচি

বিশ্বের শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা’ নয়: আরাঘচি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১৯:৫৫

পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিনের লড়াইকে ‘ছেলেখেলা নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক মন্তব্যে আরাঘচি বলেন, আমেরিকার চাপ মোকাবিলায় ইরানের সক্ষমতা দেশটির শক্তি প্রদর্শন করেছে।

আরাঘচি বলেন, ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে রুখে দাঁড়ানো কোনো ছেলেখেলা নয়। বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি সামর্থ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে সতর্ক করে আরাঘচি বলেন, ‘আমরা আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সতর্ক করেছি যে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে।’

সতর্কবার্তা সত্ত্বেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেহরানের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই অভিযোগ করেন, ইরান-সম্পর্কিত আলোচনায় সুবিধা আদায়ের জন্য ইসরাইল লেবাননে চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করছে।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরাইলি হুমকির জবাবে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। শীর্ষ এই সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, আঞ্চলিক যেকোনো সমস্যা নিষ্পত্তিতে লেবাননই কেন্দ্রবিন্দুতে থাকবে। মিত্রদের সমর্থন করার ব্যাপারে তেহরানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

মোহসেন রেজাই আরও বলেন, যেকোনো নতুন সংঘাত উত্তর ইসরাইলকে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতের সময়ের চেয়ে ‘অনেক বেশি কঠিন’ পরিস্থিতির মুখে ফেলবে।

তথ্যসূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading