চবি ভিসি শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা লতিফুল আলমের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৩:১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) লতিফুল আলম চৌধুরী মারা গেছেন।
চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

