সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:১৫
বুধবার (২৯ জুলাই) সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে এক হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭৯ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৫৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৬৯টির।
ডিএসইতে এদিন ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন (মঙ্গলবার) থেকে ৪৫ কোটি ৮ লাখ টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৬০ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯২টির দর বেড়েছে, কমেছে ৩১টির। আর ৯৬টির দর অপরিবর্তিত রয়েছে।

