সানোফি ও জিএসকে’র ৬ কোটি করোনা ভ্যাকসিন কিনছে ব্রিটেন

সানোফি ও জিএসকে’র ৬ কোটি করোনা ভ্যাকসিন কিনছে ব্রিটেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৫০

ফার্মা জায়ান্ট সানোফি এবং জিএসকে তাদের সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের ৬ কোটি ডোজ ব্রিটেনে সরবরাহে সম্মত হয়েছে। প্রতিষ্ঠান দু’টি বুধবার (২৯ জুলাই) এই ঘোষণা দিয়েছে।

ফ্রান্সের সানোফি এবং ব্রিটেনের জিএসকে (গ্ল্যাক্সো স্মিথলাইন প্ল্যাক) অংশীদারিত্বের ভিত্তিতে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ব্রিটেনে সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে। মহামারি থামাতে বিশ্বব্যাপী ভ্যাকসিন উদ্ভাবন প্রতিযোগিতার মধ্যে বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করতে সানোফি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রান্স ও ইতালিয়ান টিম এবং অন্যান্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উভয় কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তাদের তৈরি ভ্যাকসিন সাশ্রয়ী এবং বিশ্বব্যাপী প্রাপ্যতা নিশ্চিতে তারা অঙ্গীকারাবদ্ধ। জিএসকে ভ্যাকসিনের চেয়ারম্যান রোজার কোনার জানান, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন ব্রিটেন এবং বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অপরদিকে, সানোফি আশা করছে, আগামী বছরের মাঝামাঝি তাদের ভ্যাকসিন রেগুলেটরি কর্তৃপক্ষের অনুমোদন পাবে।

ব্রিটেন ইতোমধ্যেই আমেরিকার ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মানির বায়োএনটেক’র সঙ্গে ৯ কোটি ভ্যাকসিন ডোজ এবং ফ্রান্সের ভালনিভা থেকে ৬ কোটি ডোজ ভ্যাকসিন পেতে চুক্তি করেছে। ব্রিটিশ সরকার বলেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অষ্ট্রাজেনিকার কাছ থেকে বর্তমানে ট্রায়ালে থাকা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ কিনবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading