বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৯:৩৫

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৮৩ জন। পর পর গত ১৩ দিন ধরে প্রতিদিন ২ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ৯২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরো ৪ হাজার ১৫৩ জন। ফলে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৮০৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার (২৯ জুলাই) এ কথা জানায়।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোর কঠোর স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করা উচিত। তিনি এ ক্ষেত্রে প্রচুর পরীক্ষা, কঠোর কোয়ারেন্টিন, সামাজিক দূরত্ব রক্ষাসহ মাস্ক পরার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, যেসব দেশ এসব পদক্ষেপ নিয়েছে তাদের সংক্রমণ কমেছে। যারা নেয়নি তাদের বেড়েছে। তিনি এ প্রসঙ্গে কম্বোডিয়া, রুয়ান্ডা, থাইল্যান্ড, চীন, জার্মানী ও দক্ষিণ কোরিয়ার উদ্যোগের প্রশংসা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading