করোনামুক্ত হলেও বাঁচানো যায়নি সাবেক এমপি নুরুল হককে

করোনামুক্ত হলেও বাঁচানো যায়নি সাবেক এমপি নুরুল হককে

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ২০:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খুলনা-৬ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। এক সপ্তাহ আগে নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু করোনামুক্ত হওয়ার ৭দিন পর মারা গেছেন আওয়ামী লীগ দলীয় সাবেক এই এমপি। বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেখ মো. নুরুল হকের বড় ছেলে শেখ মনিরুল ইসলাম জানান, তার বাবা ৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন। ১০ জুলাই সন্ধ্যায় তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ১২ জুলাই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর ২৩ জুলাই নমুনা পরীক্ষায় তার বাবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেই রাখা হয়। সেখানেই বুধবার দুপুরে মৃত্যু হয় সাবেক এই সংসদ সদস্যের।

অ্যাডভোকেট শেখ নুরুল হক খুলনা-৬ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading