রাশিয়ার করোনার টিকা দুই সপ্তাহের মধ্যেই বাজারে আসবে!

রাশিয়ার করোনার টিকা দুই সপ্তাহের মধ্যেই বাজারে আসবে!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৪৬

করোনা মহামারিতে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলছেই। এই পরিস্থিতিতে করোনার টিকা আবিষ্কারের লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে সবাই। তবে সবার আগেই ভ্যাকসিন পরীক্ষা সফলতার সাথে শেষ করেছে রাশিয়া। আগামী দু-সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ভ্যাকসিন সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার মিলিটারি ও সরকারি গবেষকদের দ্বারা প্রস্তুত করোনাভাইরাসের ভ্যাকসিন বর্তমানে দ্বিতীয় দফার ট্রায়ালে রয়েছে। ১০ আগস্ট বা তার আগেই রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের তৈরি করোনা ভ্যাকসিন বাজারে ব্যবহার করার অনুমোদন পাওয়া যাবে। এই ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেয়ে গেলে সবার আগে করোনার ফ্লন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের যে সম্ভাবনা রাশিয়ায় দেখা দিয়েছে তাকে ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের দ্বারা বিশ্বের প্রথন স্যাটেলাইট লঞ্চের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার অর্থ দফতরের প্রধান কিরিল দিমিত্রিভ। এই অর্থ দফতরই ভ্যাকসিন গবেষণায় অর্থ সরবরাহ করেছে। তবে এখনও পর্যন্ত এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের কোনও বিজ্ঞানভিত্তিক ডেটা প্রকাশ করেনি রাশিয়া। ৩ আগস্টের পরে যে কোনও সময় ভ্যাকসনটি লঞ্চ করা হতে পারে। সূত্র: ব্লুমবার্গ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading