মক্কায় হাজিদের নিরাপত্তায় এবার নারী পুলিশ মোতায়েন

মক্কায় হাজিদের নিরাপত্তায় এবার নারী পুলিশ মোতায়েন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৩:২৫

পবিত্র হজের নিরাপত্তা নিশ্চিতে মক্কা নগরীতে এবার প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে সৌদি আরব। দেশটির সরকার গত বছরই ঘোষণা করে, পুরুষের পাশাপাশি নারীরাও সামরিক কাজে যোগ দিতে পারবে। সেই ধারাবাহিকতায় এবার নারী পুলিশ অফিসারদের হাজিদের নিরাপত্তা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর আরব নিউজ-এর।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, ‘আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।’

সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয় দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কি-না তাতে সতর্ক দৃষ্টি নিরাত্তাকর্মীদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading