ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন

ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩৬

সপ্তাহের শেষ এবং ঈদ-উল-আজহার আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ৫৮ লাখ ৫ হাজার ৭৩৩টি শেয়ার ২৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮২ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৫ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর।

দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

এছাড়া ভিএসএফ থ্রেড ডাইংয়ের ৬৬ লাখ ৮০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকার, সিঙ্গারের ১ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকার, সুহৃদের ৩০ লাখ ৩৮ হাজার টাকার, সী পার্লের ৬৬ লাখ ৬৩ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩২ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৩০ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ লাখ ৭৯ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫ লাখ ৪০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার, ফার্মা এইডসের ৩৮ লাখ ৫২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ৮০ হাজার টাকার, পদ্মা অয়েলের ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২০ লাখ ৮২ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৮ লাখ ৩৩ হাজার টাকার এবং ব্র্যাক ব্যাংকের ৫৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading