বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:১০

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ- বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে ও তার পক্ষে দেশের বন্যাকবলিত গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যা অব্যাহত রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর বলছে, শুধু স্বাভাবিক সময়ে নয়, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যেকোনও দুর্যোগে বাংলাদেশ পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল। এরকম ব্রত নিয়ে বন্যাকবলিত জেলাসমূহে পুলিশের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলছে।

বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুড়িগ্রামসহ বন্যাকবলিত বিভিন্ন জেলায় পুলিশের বিভিন্ন ইউনিট ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে। কোথাও কোথাও শ্রদ্ধা, ভালবাসা আর সহায়তার উপটৌকন হিসেবে আইজিপি’র পক্ষে বন্যাকবলিতে অসহায় মানুষদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ ও পোষাক সামগ্রী। পুলিশের এই কার্যক্রমে যেন কোনও পিছিয়ে পরা জনগোষ্ঠী বাদ না পরে সে বিষয়েও খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সংস্থাটির সদরপদপ্তর জানিয়েছে, যেকোনও প্রয়োজনে নাগরিকদের সম্মানে বাংলাদেশ পুলিশের এমন কার্যক্রম পৌনঃপুনিকভাবে অব্যাহত থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading