প্রথম ধাপে নিবন্ধন পেল ৩৪ নিউজ পোর্টাল

প্রথম ধাপে নিবন্ধন পেল ৩৪ নিউজ পোর্টাল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১২:৩০

অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষ সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে নিবন্ধন দেয়ার কার্যক্রম। প্রথম ধাপে বাংলাট্রিবিউন, সংবাদপ্রতিদিন২৪, টাইমবাংলানিউজ, বিডি২৪লাইভ, বিডিলাইভ২৪, ইউ৭১নিউজ, দ্য রিপোর্ট, রাইজিংবিডি, লেটেস্টনিউজবিডি-সহ ৩৪টি পোর্টালকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউজপোর্টালের নিবন্ধন বা রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। এটি শুরু হলো। যেই পোর্টালগুলোর ব্যাপারে অনাপত্তি পাওয়া গেছে সেগুলোকে নিবন্ধন দেয়া হয়েছে। অন্য যেসব পোর্টালের ব্যাপারে অনাপত্তি পাওয়া যাবে সেগুলোকেও পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হবে।

প্রথম ধাপে নিবন্ধন পাওয়া পোর্টালগুলোকে আগামী ২০ কার্য দিবসের মধ্যে নির্ধারিত ফি মন্ত্রণালয়ে জমা দিয়ে নিবন্ধন কার্যকর করতেও নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, সারাবাংলা, ইউএনবি, শীর্ষনিউজ, পূর্বপশ্চিম, বার্তা২৪.কমসহ বেশ পরিচিত অনেক পোর্টালেরই নাম নেই।

নিবন্ধন পাওয়া তালিকা দেখতে লিঙ্কে ক্লিক করুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading