সিলেটে শাহজালাল (র.) জামে মসজিদে ঈদের প্রধান জামাত

সিলেটে শাহজালাল (র.) জামে মসজিদে ঈদের প্রধান জামাত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১২:১০

সিলেটে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ওই মসজিদের খতিব মাওলানা আসজাদ আহমদ জানান, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভেতরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে। বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে বা ময়দানে এবার ঈদের নামাজ আদায় করা যাবে না। ফলে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে না বলেও তিনি জানান।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এবার সিলেটের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলায় ৫ হাজার ২০৩টি জামে মসজিদ রয়েছে জানিয়ে তিনি বলেন, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদের জামাত আয়োজন করতে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading