বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫৫

বঙ্গভবন দরবার হলে পরিবারের সদস্য ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ইমামতি করেন।

নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং দেশের মানুষ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে কোভিড-১৯-এ মারা যাওয়াদের রুহের মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদ এবং মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারীদের রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

নামাজ ও দোয়া শেষে রাষ্ট্রপতি হামিদ তার সরকারি বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।

করোনাভাইরাসের কারণে এ বছর বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading