ঈদুল আজহায় মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঈদুল আজহায় মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৩০

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য অনুষ্ঠানের ন্যায় শনিবার (০১ আগস্ট) ঈদুল আজহা‘র দিন সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব কেএম সাখাওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র- ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading