কুমিল্লার চান্দিনায় বাস দুর্ঘটনা : নারীসহ নিহত ২

কুমিল্লার চান্দিনায় বাস দুর্ঘটনা : নারীসহ নিহত ২

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১২:৫৫

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কুমিল্লার চান্দিনায় এক নারীসহ দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার (০২ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস হাড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় বলে জানান তিনি।

নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সালেহ আহমেদ জানান, আহতদেরকে কুমিল্লা চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading