কুড়িগ্রামে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি

কুড়িগ্রামে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১২:৫০

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি আবারও বাড়ছে। রবিবার (০২ আগস্ট) সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ও ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে নদী দুটির অববাহিকায় থাকা প্রায় শতাধিক চরের নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

এছাড়া টানা বন্যার কারণে এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী রয়েছে এ অঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষ। বেড়ে চলেছে চিলমারীসহ বিভিন্ন স্থানে রাস্তা, রেললাইন ও বাঁধে আশ্রয় নেয়া মানুষের দুর্ভোগ।

দফায় দফায় বন্যার কারণে নিজেদের খাবারের পাশাপাশি গবাদী পশুর খাদ্য সংকট নিয়েও বিপাকে পড়েছে বানভাসীরা।

তিস্তার প্রবল স্রোতে গাবুরহেলান ও থেতরাইসহ নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading