করোনা: বিএনপি দলীয় সাবেক এমপি আলমগীর আর নেই

করোনা: বিএনপি দলীয় সাবেক এমপি আলমগীর আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০

কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু। তিনি জানান, মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন এটিএম আলমগীরের দাফন প্রক্রিয়া সম্পন্ন করছে।

বুলু আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ১৯৯১-৯৬ সাল পর্যন্ত কুমিল্লা-১০ আসনের এমপি এটিএম আলমগীর। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

জানা গেছে, বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে এই নির্বাচনে তিনি পরাজিত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading