বন্যাদুর্গত ২৫ হাজার মানুষের জন্য সহায়তা ইইউ’র

বন্যাদুর্গত ২৫ হাজার মানুষের জন্য সহায়তা ইইউ’র

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৭:১০

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইল জেলার বন্যাদুর্গত ২৫ হাজার মানুষের জন্য সহায়তা দিয়েছে। সোমবার (৩ আগস্ট) ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইইউ জানিয়েছে, তারা বন্যা দুর্গত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য মানবিক সহায়তা হিসেবে ১ লাখ ইউরো (প্রায় এক কোটি টাকা) প্রদান করছে।

ইইউ-এর অর্থ সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) নগদ অর্থ প্রদানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সবচেয়ে জরুরি চাহিদা পূরণ করবে। এই অর্থ সহায়তা লোকজনকে তাদের সম্পদ ও গবাদি পশুসহ নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ, প্যাকেটজাত খাদ্য, পানি বিশুদ্ধকরণ ইউনিট, তেরপলিন এবং প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী সরবরাহ এবং একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি’র (আইএফআরসি) দুর্যোগ ত্রাণ জরুরি তহবিলে (ডিআরইএফ) ইইউ-এর সামগ্রিক অবদানের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে। ইইউ আশঙ্কা করছে, বন্যার ফলে ফসল ও কৃষিজমির ক্ষতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading