কুমিল্লায় বাস উল্টে পথচারী নিহত

কুমিল্লায় বাস উল্টে পথচারী নিহত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১১:০০

কুমিল্লার দাউদকান্দিতে লাল-সবুজ পরিহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম সোহাগ ভূঁইয়া (৩২)। আহত হয়েছেন আরও এক পথচারীসহ বেশ কয়েকজন বাসযাত্রী।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করা লাল-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে থাকা এক পথচারী চাপা পড়ে নিহত হয়। আহত হয় আরও এক পথচরী। বাসের ভেতরে থাকা কিছু যাত্রী সামান্য আহত হলেও তাদের কেউ মারা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading