করোনায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের মৃত্যু, শোক

করোনায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের মৃত্যু, শোক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট-২ এ ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় রাতেই রায়েরবাজার কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। হাবিবুর রহমান শওকত ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী থাকাকালীন মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি পটুয়াখালী জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।

শওকতের মৃত্যুতে শোক
দলের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা শওকতের মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি শোক প্রকাশ করেছেন। এছাড়াও, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সেক্টর কমান্ডারর্স ফোরামের সভাপতি মেজর জেনারেল কেএম শফিউল্লাহ (অব.) বীরউত্তম ও সাধারণ সম্পাদক হারুন হাবিব, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading