করোনা: সাংবাদিক আবদুস শহীদের অবস্থার উন্নতি নেই, পরিবার উদ্বিগ্ন

করোনা: সাংবাদিক আবদুস শহীদের অবস্থার উন্নতি নেই, পরিবার উদ্বিগ্ন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১২:২০

বেসরকারি টেলিভিশন চ্যানেল- এনটিভির বার্তা সম্পাদক ও সিনিয়ার সাংবাদিক আবদুস শহীদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি করোনায় আক্রান্ত হয়ে এখনও হাসপাতের আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেই সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) নেতারা উদ্বেগের সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক আবদুস শহীদের সুস্থতা কামনায়।

মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বিএফইউজে-একাংশের মহাসচিব মো. আবদুল্লাহ। তিনি জানান, ডিইউজের সাবেক সভাপতি, এনটিভির সদ্য পদোন্নতিপ্রাপ্ত জয়েন্ট সিএনই (যুগ্ম বার্তা প্রধান) আবদুস শহীদের অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও আইসিইউতে আছেন। ঈদের আগের দিন খানিকটা উন্নতি দেখা গেলে ডাক্তাররা আশাবাদী হয়ে উঠেছিলেন। পরে আবারও অবনতি হয়ে স্থিতিশীল ও পর্যবেক্ষণে আছেন।

আবদুস শহীদের পরিবার ও এনটিভির দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিদের বরাত দিয়ে বিএফইউজের নেতা আবদুল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তার পরিবার ও এনটিভি পরিবার উদ্বিগ্ন ও চিন্তিত। এনটিভির সদ্য পদোন্নতিপ্রাপ্ত হেড অফ নিউজ জহিরুল আলম ও আরেক জয়েন্ট চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন তাদের প্রিয় সহকর্মী ও সাংবাদিক নেতা আবদুস শহীদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বিএফইউজে-ডিইউজের (একাংশ) পাক্ষ থেকে আমরাও সাংবাদিক বন্ধুদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৯ জুলাই রাতে সাংবাদিক নেতা আবদুস শহীদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। তখন দ্রুত তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট আছেন তিনি।

জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস শহীদ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading