রাজবাড়ীতে সাতসকালে ট্রাকের ধাক্কায় গেল ২ প্রাণ

রাজবাড়ীতে সাতসকালে ট্রাকের ধাক্কায় গেল ২ প্রাণ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪৯

ট্রাকের ধাক্কায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুরের মথুরাপুর গ্রামের আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও শিমুল (২৫)।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত আরেকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সকালে সোনাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading