আ’লীগ নেতা ডা. হজরত আলী’র মৃত্যুতে এমপি রবি’র শোক

আ’লীগ নেতা ডা. হজরত আলী’র মৃত্যুতে এমপি রবি’র শোক

মাহফিজুল ইসলাম আককাজ । উত্তরদক্ষিণ
সাতক্ষীরা: বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১১:০৫

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাতক্ষীরার কালিগঞ্জ থানা সংগ্রাম পরিষদের সভাপতি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠকালিন সভাপতি, ডা. হজরত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রবীণ চিকিৎসক হজরত আলী মঙ্গলবার (০৪ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে এমপি রবি বলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ডা. হযরত আলী বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading