জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫৫

অতিরিক্ত ১০৪.২৪ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির জমি কিনতে মোট ৪ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা ব্যয় হবে। প্রতি ৩০ ডেসিমেল জমিতে কোম্পানির ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।

জমি কিনতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রেশন এবং ট্যাক্স, ভ্যাটসহ সব খরচ নিজে বহন করবে। এই জমিটি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে অবস্থিত। জমির বিস্তারিত বর্ণনা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading