শেয়ার বেচবে ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বেচবে ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১১:০০

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা এম. হায়দার চৌধুরী।

ডিএসই সূত্রে জানা গেছে, হায়দার চৌধুরী তার কাছে থাকা মোট ৬৪ হাজার ৬৬২টি শেয়ার বিক্রি করবে। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

ন্যাশনাল ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৫৪ শতাংশ শেয়ার আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading