সানাইয়ের দেহে করোনার থাবা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩০
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন ভার্চুয়াল জগতের আলোচিত ও বিতর্কিত মডেল সুপ্রভা মাহবুব সানাই ওরফে সানাই মাহবুব।
বুধবার (০৫ আগস্ট) তার কোভিড-১৯ টেস্ট-এর রেজাল্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। গলাব্যথা ও প্রচন্ড কাশির সঙ্গে সানাইয়ের শ্বাসকষ্টও রয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার আমার করোনার রেজাল্ট পজিটিভ এসেছে।’
নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বহুল আলোচিত ও সমালোচিত এই মডেল-অভিনেত্রী।
সানাই বলেন, ‘আমি দোয়া চাই, যেন ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

