করোনা মোকাবিলায় ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এডিবি

করোনা মোকাবিলায় ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এডিবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১৫

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী কিনতে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডলার অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ২৫ কোটি টাকা। এটি সম্পূর্ণভাবে অনুদান, যা ফেরত দিতে হবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ম্যানিলায় এডিবির সদর দপ্তরের বোর্ড সভায় বাংলাদেশের জন্য এই অনুদান অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই অনুদান সহায়তা মূলত দিচ্ছে জাপান সরকার। এডিবির ব্যবস্থাপনায় এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স তহবিল থেকে বাংলাদেশকে এই অনুদান দেওয়া হচ্ছে।

এ বিষয়ে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ বলেন, ‘এই অনুদানের অর্থ সরকারের জরুরি অর্থ বরাদ্দে সহায়তা করবে। যথাযথ স্বাস্থ্য সেবা ও সংক্রমণ রোধে চাহিদা অনুযায়ী মেডিকেল যন্ত্রপাতি সরবরাহে এই অর্থ ব্যয় করতে পারবে সরকার।’

এর আগে বাংলাদেশে মহামারী রোধে এডিবি গত ৭ মে ৫০ কোটি ডলার এবং তারও আগে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য রক্ষায় জরুরি সহায়তা হিসেবে আরও ১০ কোটি ডলারের ঋণ দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading