মুক্তিযুদ্ধে ‘ভারতীয় শহীদদের’ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে

মুক্তিযুদ্ধে ‘ভারতীয় শহীদদের’ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৪০

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সাথে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেন দু’জন আশা প্রকাশ করেন।

মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এসময় ভারতীয় হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। দু’দেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এত হালকা নয়। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে।’

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন এসময়। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading