বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ২১:২১

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী আজ লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘মঙ্গলবার রাতে বৈরুতে বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির জন্য বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতিও জানিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, এ সংকটের সময়ে বাংলাদেশ জনগণ লেবাননের সরকারের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে, আপনার সুযোগ্য নেতৃত্বে লেবানন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।’

শেখ হাসিনা উল্লেখ করেন যে ইউএনএফআইএল (লেবাননে জাতিসংঘের অন্তর্র্বর্তীকালীন বাহিনী)’র অংশ হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় বিস্ফোরণের সময় বন্দরে অবস্থান করছিল। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে। তিনি বলেন, ‘জানা গেছে যে, লেবাননে বসবাসরত কিছু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আমি বিশ্বাস করি, এই সঙ্কটের সময়ে আপনার সম্মানিত সরকার তাদের দেখাশোনা করবে।’

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading