সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

সুদীপ্ত শামীম | উত্তরদক্ষিণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২০

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এ সময় তাঁরা হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল্লাহ আল-মামুন, ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, আওয়ামী লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা, ঢাবি ছাত্রলীগের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তুহিন প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading