খালার বাড়িতে ঈদ করতে গিয়ে পানিতেই প্রাণ গেল শিশুর

খালার বাড়িতে ঈদ করতে গিয়ে পানিতেই প্রাণ গেল শিশুর

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম কান্দিরপাড় গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে আকরাম হোসেন (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

সে পাশের শাহরাস্তি উপজেলার মেহের গ্রামের মহিউদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, আকরাম ঈদ উপলক্ষে মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে বাড়ির আঙিনায় অন্য শিশুদের সাথে খেলার এক পর্যায়ে সে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে নিখোঁজ হয়।

পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে কমপ্লেক্সের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহউদ্দীন মাহমুদ জানিয়েছেন। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading