সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতে দর বৃদ্ধি
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৪
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতে দর বৃদ্ধি পেয়েছে। আর ১ খাতে দর কমেছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৯.২ শতাংশ দর বেড়েছে। এরপর রয়েছে প্রকৌশল খাত। এই খাতে দর বেড়েছে ৬.০ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভ্রমণ খাত। এই খাতে দর বেড়েছে ৫.৪ শতাংশ।
এছাড়া অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৫.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.১ শতাংশ, জীবন বিমা খাতে ৪.৬ শতাংশ, ওষুধ খাতে ৪.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭ শতাংশ, ব্যাংক ও কাগজ খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ২.১ শতাংশ, আইটি ও খাদ্য খাতে ১.৯ শতাংশ, বস্ত্র খাতে ১.১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৭ শতাংশ, পাট খাতে ৩ শতাংশ দর বেড়েছে। তবে দশমিক ৬ শতাংশ দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে।

