জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক-এর বিশেষ সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক-এর বিশেষ সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩২

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম-এর সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরীসহ অগ্রণী ব্যাংকের নির্বাহী ও সকল নির্বাচিত সংগঠন এক্সিকিউটিভ ফোরাম, আফিসার সমিতি, সিবিএ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সংক্রান্ত এই সভা আনুষ্ঠিত হয়।

সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস ২০২০ পালন করতে হবে এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কর্মসূচী চূড়ান্তকরণ এবং গৃহীত কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। সকল সার্কেল অফিস সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করবে।

বিস্তারিত আলোচনার পর ১৫ আগস্ট ২০২০ (শনিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, অগ্রণী ব্যাংক প্রধান শাখায় সারাদিনব্যাপি কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজনসহ মন্ত্রণালয়ের নির্দশনা মোতাবেক বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সভায় সর্বসম্মতিক্রমে কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading