মধুপুর পৌর শহরের চরপাড়া যাতায়াতের রাস্তার বেহাল দশা

মধুপুর পৌর শহরের চরপাড়া যাতায়াতের রাস্তার বেহাল দশা

মো: আ: হামিদ । উত্তরদক্ষিণ
মধুপুর (টাঙ্গাইল): শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১২

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের আকাশী পাঁকা রাস্তা থেকে ৭নং ওয়ার্ডের দামপাড়া পাঁকা রাস্তা পর্যন্ত যাতায়াতের আকাশী সামছুল হক মাষ্টারের বাড়ীর সামনের রাস্তা খুবই বেহাল দশা। ফলে ওই এলাকা দিয়ে যাতায়াতকারী জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া সামছুল হক মাষ্টার তার বাড়ীর সামনে বাঁধ দেয়ার ফলে পানি জমে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে সামছুল হক মাষ্টারের সাথে কথা বললে তিনি জানান, রাস্তার পশ্চিম পাশের সমস্ত পানি আমার বাড়ীর সামনের রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার ফলে আমার বাড়ীর দক্ষিণ পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ পানি নিষ্কাশনের জন্য যে কালভার্টটি ছিল তা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার ফলে জলাদ্ধতার সৃষ্টি হওয়ায় আমার ঘর-দরজা পড়ে যাচ্ছে। সে জন্য আমি বাঁধ দিয়েছি।

এদিকে কর্দমাক্ত রাস্তায় যাতায়াতের জন্য পথচারীরা রাস্তার পাশ দিয়ে যেতে চাইলেও সমস্যা। পশ্চিম পাশে আরেকজন বেড়া দিয়ে রাখায় যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে।

বাংলাদেশ সরকার ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে শহর থেকে শুরু করে প্রতিটি গ্রামের রাস্তাঘাট পাকাকরণ, ঘরে ঘরে বিদ্যুতায়ন এবং বেকারত্ব দুরীকরণসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলে অলিগলি, রাস্তাঘাট প্রায়ই পাকা হয়ে গেছে। সারা বাংলাদেশের ন্যায় মধুপুর পৌরশহরেও সেই উন্নয়নের ছোঁয়ায় আজ আলোকিত হয়েছে। কিন্তু আকাশী থেকে চরপাড়া হয়ে দামপাড়া যাতায়াতের এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা এখনো অবহেলিত হয়ে পড়ে আছে। বৃষ্টির পানি জমে বহুদিন যাবৎ পথচারীদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এ রাস্তাটিতে আজও এলাকার জনপ্রতিনিধিদের সুদৃষ্টি পড়েনি বলে এলাকাবাসীর দাবি।

এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত চরপাড়া আকাশী গ্রামের সকল শ্রেনী-পেশার শতশত মানুষ যাতায়াত করে থাকেন। এমতাবস্থায় এলাকাবাসীর দাবী, বহু পুরনো এই রাস্তাটি খুব দ্রুত সংস্কার করে যাতায়াতের উপযোগী করে দেওয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading