বেপরোয়া বাসের চাপায় ৭ সিএনজি যাত্রী নিহত

বেপরোয়া বাসের চাপায় ৭ সিএনজি যাত্রী নিহত

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১৮

বাসের চাপায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস মানকোন এলাকায় সিএনজিকে চাপা দেয়। জামালপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিল সিএনজি। এতে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী নিহত হন। সেই সঙ্গে তিন যাত্রী আহত হন। হাসপাতালে নেয়ার পথে আহত তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির সাত যাত্রী নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading