জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩০
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর গতকাল শনিবার (৮ আগস্ট) মৌরিজিও সারিকে বরখাস্ত করেছে তুরিনের ক্লাবটি। এদিকে সারিকে বরখাস্ত করার কয়েকঘন্টার মধ্যেই জুভেন্টাস সিনিয়র দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন ক্লাবেরই সাবেক আন্দ্রে পিরলো।
কিছুদিন আগেই অনুর্ধ্ব-২৩ দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রিয় দল লিয়ঁর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতেই রাতারাতি দায়িত্ব বেড়ে গেল এই জুভেন্টাস কিংবদন্তির।
ক্লাবের জার্সি গায়ে ১৬৪ ম্যাচ খেলা পিরলোকে কোচ করার প্রসঙ্গে জুভেন্টাস জানিয়েছে, ফুটবলার হিসেবে পিরলো একজন কিংবদন্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিশ্বকাপ সবকিছুই জিতেছে। এই ক্লাবে চারটি মৌশুমে চারবার লিগ খেতাব, একটি কোপা ইতালিয়া এবং দু’টি ইতালিয়া সুপার কাপ জিতেছে পিরলো। আর আজ ফুটবল ক্যারিয়ারে তার নয়া অধ্যায়ের সূচনা হল। এখন থেকে জুভেন্টাসের প্রত্যেকের কোচ সে। তার টেকনিক্যাল লিডারশিপে ভরসা রেখে ক্লাব তাকে প্রথম টিমের দায়িত্ব তুলে দিয়েছে। আর অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে সে আগেই দায়িত্ব গ্রহণ করেছে।’
উল্লেখ্য, দীর্ঘ দশ মৌশুমে এসি মিলানে কাটানোর পর ২০১১-১২ মৌশুমের শুরুতে তুরিনের ক্লাবে ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন পিরলো। সম্মানের সঙ্গে জুভেন্টাসের জার্সি গায়ে চার মৌশুম কাটানোর পর ২০১৫-১৬ মৌশুমে নিউ ইয়র্ক সিটিতে যোগ দিয়েছিলেন ২০০৬ ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য। উল্লেখ্য, লিয়ঁর বিরুদ্ধে ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরদিন সারিকে কোচের পদ থেকে বরখাস্ত করে জুভেন্টাস কর্তৃপক্ষ।

