ঝিনাইদহে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ। রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০০

ঝিনাইদহে নতুন করে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১২৮ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রবিবার (০৯ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৮টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৩টি পজেটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন – ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাঁদপুর উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ৩ জন।

জেলায় মোট আক্রান্ত ১১২৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৪১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। এছাড়া মোট মৃত ১৮ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading